একটা সময় ছিল যখন আমরা কোন পাবলিক পরীক্ষার রেজাল্ট জানার জন্য প্রতিষ্ঠানের গেটে বা নোটিশ বোর্ড -এ হুমড়ি খেয়ে পরতাম। একটা সময় ছিল যখন আমরা ট্রেনের টিকেট কাটার জন্য লাইনে দাড়িয়ে থাকতে থাকতে পা ব্যাথা হয়ে যেত। সময় পাল্টাইছে। এখন ঘরে বসেই হাতের মোবাইলের মাধ্যমে এ সব সেবা এক নিমিষেই পাওয়া যাচ্ছে। 

এ রকম অনেক ডিজিটাল সেবা রয়েছে যা আমরা অনেকেই এখনো জানি না। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এ সব সেবা কিভাবে আমরা সহজেই পেতে পারি সে ব্যাপারে গাইড লাইন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।

ডিজিটাল বাংলাদেশ একটি প্রত্যয়, যা বাংলাদেশের সাম্প্রতিক সময়ে অন্যতম একটি আলোচিত বিষয়। এর মূল লক্ষ্য, একুশ শতকে বাংলাদেশকে “ডিজিটালাইজ্‌ড রাষ্ট্র” হিসেবে গড়ে তোলা এবং ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের বছরে বাংলাদেশকে একটি তথ্যপ্রযুক্তিনির্ভর ও মধ্যম আয়ের দেশে রূপান্তর করা। লক্ষ্য অনুযায়ী বাংলাদেশ এগিয়ে যাচ্ছে প্রতিদিন। সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী নানাবিধ কর্মকান্ড পরিচালিত হচ্ছে।

নাগরিক সেবা সহজিকরণ এবং ডিজিটালাইজেশনের জন্য সরকারি প্রতিটি দপ্তর নানাবিধ ইনোভেটিভ কর্মকান্ড পরিচালনা করছে। সে সমস্ত সেবাসমূহ আমরা কিভাবে পেতে পারি সে বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।


সাম্প্রতিক টিপস!